×

প্রথম পাতা

হামের উপসর্গ ও ডেঙ্গুতে পাঁচ প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে হাম ও ডেঙ্গুতে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪ জনের আর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১ জন।

গতকাল শনিবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। অধিদপ্তরের শুক্রবারের তথ্য অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছিল এবং ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি। হামের সার্বিক পরিস্থিতি নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে কারোর মৃত্যু হয়নি। তাদের মধ্যে ১ জন ঢাকা আর বাকি ৩ জন সিলেট বিভাগের। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। ৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬৯৯। এই সময়ে ৬৪৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৯৮ শিশু।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৮৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ১ জনের মৃত্যু হয়েছে তিনি খুলনা বিভাগের। একই সময়ে ২৪২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৪০ জন আর বরিশালে বিভাগে ১০ জন রয়েছেন। রাজশাহী, রংপুর আর সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১০ হাজার ১২ জন। ৯ হাজার ৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৯১২ জন চিকিৎসাধীন আছেন। ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এখন পর্যন্ত এই বিভাগে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ২ জন আর রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

বিমার টাকা হাতাতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য

সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

সিরিজ জিততে ১৪৪ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে

সাদিক কায়েম জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App