×

চট্টগ্রাম

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

জমিতে পড়ে ছিল বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দুই শ্রমিকের

ছবি: এআই নির্মিত

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ‘ফটিকছড়ি বিলে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র মো. হাসেম (৪৫) ও একই এলাকার মাহবুবুল আলমের পুত্র মো. ইউনুস (৩৫)। তারা দুজনেই দৈনিক মজুরিভিত্তিতে কৃষিশ্রমিকের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাইন্দং ইউনিয়নের ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। বিলের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের খুঁটি থেকে একটি ছেঁড়া তার আগে থেকেই জমির পানিতে পড়ে ছিল। জমিতে কাজ করার সময় তারা ওই পানির সংস্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে উদ্ধারকাজে প্রশাসনের বিলম্ব নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও ফটিকছড়ি থানা-পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও দুই ঘণ্টার মধ্যেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় জনতা স্বউদ্যোগে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App