×

প্রথম পাতা

হামে আরো ৪ মৃত্যু

রাজধানীর পাঁচ হাসপাতালে ডেঙ্গুরোগী বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর পাঁচ হাসপাতালে ডেঙ্গুরোগী বেশি

গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর গ্রাফটা এখনো অনেকটাই নি¤œমুখী। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৪৮৫। আর এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। আর গত বছর একই সময়ে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৭৮৯। আর প্রাণহানির সংখ্যা ছিল ৬২।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে তথ্য পাঠানো ঢাকার ১৮টি সরকারি আর ৫৯টি বেসরকারি মোট ৭৭টি হাসপাতালের তথ্য অনুযায়ী, সরকারি ৬টি আর বেসরকারি ১টি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা শতকের বেশি। এর মধ্যে সরকারি ৩টি হাসপাতালে ভর্তি হয়েছে ৪ শতাধিক রোগী। ২টি হাসপাতালে ২ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এ পর্যন্ত এই হাসপাতালে ৪৮৩ জন রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভর্তি রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি হয়েছে ৪৬৯ জন। তবে এখনো পর্যন্ত এই হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে । ৭ জন ডেঙ্গুরোগী এই হাসপাতালে মারা গেছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ৪৪১ জন আর ২ জনের মৃত্যু হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রোগী ২০৪ জন আর ৩ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। মিটফোর্ড হাসপাতালে ভর্তি রোগী ২০২ জন আর এই হাসপাতালে মৃত্যু হয়েছে ২ জন ডেঙ্গুরোগীর। সম্মিলিত সামরিক হাসপাতালে ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি, ভর্তি রোগীর সংখ্যা ১১৬। এদিকে বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮৬ জন রোগী।

দেশে গেল ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আর এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪ জনের আর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১ জন।

গতকাল রবিবার ডেঙ্গু পরিস্থিতি এবং হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিটি ঢাকা বিভাগের একজন নারী এবং তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে। এই সময়ে নতুন ৪৭৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই বিভাগে ১৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৬৬, রংপুর বিভাগে ৪২, রাজশাহী বিভাগে ২৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১০ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪৪০ জন। চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৬ ও সিটি করপোরেশনের বাইরে ১ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহে ৫, চট্টগ্রাম ও খুলনায় ৪ জন করে, বরিশালে ২ ও রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১১ জনে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে কারোর মৃত্যু হয়নি। তাদের মধ্যে ৩ জন ঢাকা আর বাকি ১ জন সিলেট বিভাগের।

দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৬৯৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৪৯ জন। এছাড়া ৭৪ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ভর্তি ২৩২ জন, রাজশাহীতে ২১, সিলেটে ৬৬, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, ময়মনসিংহে ২২, খুলনায় ৩৮, রংপুরে ১১ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত চার মাসে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগে মারা গেছে ৯৭ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৪৩১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩৭ রোগী, যাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App