×

প্রথম পাতা

‘কিয়োডো’কে হাসিনা

আমাকে ফাঁসিতেও ঝোলাতে পারে, তবুও দেশে ফিরব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাকে ফাঁসিতেও ঝোলাতে পারে,  তবুও দেশে ফিরব

ছবি: সংগৃহীত

জীবনের ঝুঁকি আছে জেনেও দেশে ফিরে আসার সিদ্ধান্তে অটল রয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেয়া লিখিত সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলেও উল্লেখ করেন তিনি।

কিয়োডো নিউজকে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে কারাগারে পাঠানো বা ফাঁসিতেও ঝোলানোর চেষ্টা করতে পারে। আমি সেই ঝুঁকির কথা জানি। তারপরও আমি বাংলাদেশে ফিরে আসব। আমি আদালতে হাজির হব।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে বিচার শেষে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা। কিয়োডো নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি মৃত্যুদণ্ডের রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আবেদনটি তারা পেয়েছেন এবং আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে। সাক্ষাৎকারে ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ওই আন্দোলন ছিল ‘রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবিত’। তিনি হত্যার নির্দেশ দেয়ার অভিযোগও অস্বীকার করেন। তার ভাষ্য, ‘স্বাধীন বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা যদি প্রত্যেক ব্যক্তির মৃত্যুর কারণ এবং কোন অস্ত্র বা গুলি থেকে তা হয়েছে, তা পরীক্ষা করেন, তাহলে এখনো সত্য উদ্ঘাটন করা সম্ভব।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শেখ হাসিনা বলেন, একটি স্থিতিশীল বাংলাদেশ শুধু দেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং জাপানসহ উন্নয়ন অংশীদার দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। দেশের প্রয়োজন ক্ষত নিরাময়। তবে পুনর্মিলনের অর্থ দায়মুক্তি হতে পারে না। অপরাধের জন্য দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আগামী এক দশক পুনরুদ্ধার ও নবায়নের দশক হতে পারে, তবে তা তখনই সম্ভব, যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App