×

প্রথম পাতা

লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করা হয়েছিল রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের। কর্তৃপক্ষ হাসপাতালটিতে ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনায় হাসপাতালের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে সরকার। তবে তাদের মানতে হবে ৩টি শর্ত। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও আপিলের বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে, তা সন্তোষজনক বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা; লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এই আদেশের অনুলিপি হাসপাতালের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ৬ নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে। ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

খাবার-পানি ছাড়াই ২৯ দিন বন্দি! ভেনেজুয়েলায় অলৌকিক জয় ‘বেইলি’র

খাবার-পানি ছাড়াই ২৯ দিন বন্দি! ভেনেজুয়েলায় অলৌকিক জয় ‘বেইলি’র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App