×

প্রথম পাতা

দেয়াল ধস

টিসিবির পণ্য নিতে গিয়ে ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টিসিবির পণ্য নিতে গিয়ে ২ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম নাছিমা বেগম (৩৫)। তিনি মিরপুর-২ এর জনতা হাউজিংয়ের বাসিন্দা। নিহত অন্যজন পুরুষ (৪০), তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

ঘটনার বর্ণনায় দিয়ে ওসি হাফিজুর বলেন,একটা বিকট শব্দ হয়। পাশেই আমাদের একটি মোবাইল (টহল) টিম ছিল। পরে আমরা গেলাম। সবাই মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করার চেষ্টা করি। আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাছিমা বেগম নামের ওই নারীকে পঙ্গু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী।

ওসি আরো বলেন, ওই দেয়ালটা অনেক পুরনো। এটার উচ্চতাও অনেক বেশি, ১০ থেকে ১২ ফুট হবে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুরুতর আহত মোছা. রাজিয়া বেগমের (৫৫) জামাতা মোহাম্মদ রুবেল জানান, তার শাশুড়ি টিসিবির পণ্য নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় মিরপুর কলেজের দেয়াল ধসে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অজ্ঞাতপরিচয় একজনকে (৪০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রাজিয়া বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রুবেল আরো জানান, তার শাশুড়ি রাজিয়া বেগম বরিশালের মুলাদী থানার দক্ষিণ কাজীরচর এলাকার প্রয়াত নুরু মিয়ার স্ত্রী। বর্তমানে মিরপুর ১০ এলাকায় থাকেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে নিয়ে আসা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ মর্গে রাখা আছে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল একজনের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় শনাক্ত হয়নি। পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট। আর রাজিয়া বেগম (৪৫) নামে এক নারী ভর্তি রয়েছেন। এছাড়া এই ঘটনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নাছিমা বেগম নামে এক নারী মারা গেছেন। তার বাসা মিরপুর-২, জনতা হাউজিংয়ে। তিনি মিরপুরের একটি স্কুলের আয়া ছিলেন বলে স্থানীয় একটি সূত্র জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App