×

প্রথম পাতা

রাজধানীর পল্লবী

আ.লীগের মিছিল থেকে ১৭ জন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর-১২ নম্বরে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে ওই মিছিলে ধাওয়া দিয়ে ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি মাইক্রোবাস ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মিছিল থেকে ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বিগত ইউনূস সরকার আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে দলটি প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারছে না। তবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মাঝেমধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

শামা ওবায়েদ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App