×

প্রথম পাতা

বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম

তিন মাস পর আবার বাড়ল রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ২৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দর রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

আগস্টের জন্য বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম খুচরা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে এ দাম ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। আগস্টের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির দাম ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৯৭ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটার প্রতি ৭০ টাকা ৪০ পয়সা থেকে ৩ টাকা ২৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা।

বিইআরসি বলেছে, সৌদি আরামকোর আগস্ট মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে। আগস্টে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের দর ৬৪০ ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৩৩ ডলার বিবেচনায় নেয়া হয়েছে।

জুলাইয়ে গড় সৌদি সিপি ধরা হয়েছিল প্রতি মেট্রিক টন ৫৯৩ ডলার। সে হিসাবে আগস্টে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ৪০ ডলার বেড়েছে। এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৮০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নিয়ে আগস্টের দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির কেজিপ্রতি দাম মূসকসহ ১২৯ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫০ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

এর আগে জুলাই মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করেছিল বিইআরসি। ওই সমন্বয়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তার আগে জুনে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছিল। ১৯ এপ্রিল দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা এবং ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App