×

প্রথম পাতা

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সবশেষ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে গত ১৫ জুলাই। গত ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়; ৩০ জুন

তা পাস হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবসে। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। ওই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস

হয়েছে।

কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৭১৫টি নোটিস জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের ১২৫টি নোটিসের ওপর আলোচনা হয়। ১৩১ বিধিতে চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে তিন হাজার ৪৭৪টির উত্তর দেয়া হয়েছে।

এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এরই মধ্যে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এ পদের কার্যভারের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

তিন জেলায় নতুন এসপি, পুলিশের বড় রদবদল

তিন জেলায় নতুন এসপি, পুলিশের বড় রদবদল

৬৪ জেলার সম্ভাবনাময় স্থান নিয়ে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

৬৪ জেলার সম্ভাবনাময় স্থান নিয়ে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App