×

প্রথম পাতা

দায়িত্ব বণ্টন

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

ছবি: সংগৃহীত

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরো বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন গত শুক্রবার। ওই দিনই রাতে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ফলে রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সরকারি গেজেট জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদটি শূন্য হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এর আগে দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান। তিনি পদত্যাগ করার পর মন্ত্রণালয়টিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এত দিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দেয়া হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে শামা ওবায়েদ ইসলামও বহাল আছেন। অর্থাৎ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ড. খলিলুর রহমান।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার দাঁড়াল ৫১ জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। আগে মন্ত্রিসভা ছিল ৪৮ সদস্যের- প্রধানমন্ত্রী ছাড়া ২৪ মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রিসভাপ সম্প্রসারণ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, মিলছে না ন্যায়বিচার

ডা. শফিকুর রহমান একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, মিলছে না ন্যায়বিচার

লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা

লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা

রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

জামায়াত আমির রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App