×

প্রথম পাতা

হবে উপনির্বাচন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ঠাকুরগাঁও-১  আসন শূন্য  ঘোষণা

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ সংসদের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো।

বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, মিলছে না ন্যায়বিচার

ডা. শফিকুর রহমান একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, মিলছে না ন্যায়বিচার

লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা

লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা

রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

জামায়াত আমির রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App