×

প্রথম পাতা

সিইসি

সবাই যখন রেডি হবে, তখনই স্থানীয় নির্বাচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সবার প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন কমিশন ভোটের জন্য ঝাঁপ দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। এক্ষেত্রে বার্ষিক পরীক্ষা, বন্যা ও পূজা বিবেচনায় নিয়ে ভোটের সময় ঠিক করা হবে।

গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচনের ভোট কবে নাগাদ শুরু হবে ও কমিশনের প্রস্তুতি সম্পর্কে প্রশ্নে নাসির উদ্দিন বলেন, দিনক্ষণ এখন বলা যাবে না; দিনক্ষণ অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। আমরিা কিছু আইন-কানুন, বিধি-বিধান সংশোধন করছি। আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি ভেটিংয়ের জন্য। আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে, তবে কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই।

আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রস্তুতি সম্পন্ন হলে কমিশন তফসিলে যাবে জানিয়ে সিইসি বলেন, সরকার ছাড়া তো চলতে পারব না; বিজিবি, এসআরবি (র‌্যাব)- সবাই তো সরকারের লোক। শুধু আমার ইলেকশন কমিশন একার প্রস্তুতি নয়, এই সমস্ত বাহিনী- যারা ইলেকশনে কাজ করবে, তাদের প্রস্তুতিও তো দরকার আছে।

নাসির উদ্দিন বলেন, নতুন একটা সরকার আসছে। যখন সবাই রেডি হব, তাহলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন প্রস্তুত। শুধু নির্বাচন কমিশন আমার ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে ইলেকশনে ঝাঁপ দেব- এমন না, সবাইকে নিয়েই আমার ঝাঁপ দিতে হবে ইলেকশনে। সবাইকে নিয়ে যে প্রস্তুতি, সেইটার জন্য আমরা কার্যক্রম আমরা নিয়েছি।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিজেদের প্রস্তুতির পাশাপাশি সরকারের অন্য সংস্থা, বাহিনীর প্রস্তুতির কথাও তুলে ধরেন সিইসি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সমন্বয়ের অগ্রগতি জানতে আইজিপির সঙ্গে তার বৈঠক হয়েছে।

এবারের সংসদ নির্বাচনের ভোট মারামারি ছাড়াই হয়েছে, স্থানীয় নির্বাচনে সেই ধারাবাহিকতা থাকবে কিনা, এমন প্রশ্নে সিইসি নাসির বলেন, স্থানীয় নির্বাচনে একটু ভায়োলেন্স হয় বেশি। আমরা যথাসাধ্য চেষ্টা করব; বিশেষ করে বিভিন্ন বাহিনীর, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে। আশা করব আমরা সবাইকে নিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারব।

তিনি বলেন, অতীতে দেখা গেছে এই ইলেকশনে খুব ভায়োলেন্সটা একটু বেশি হয়। তো সেটা কমিশনের মাথায় আছে। সেভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে মবিলাইজ করার চেষ্টা করব।

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও ভালো মানের হবে বলে আশা প্রকাশ করেন নাসির উদ্দিন।

কর্মকর্তাদের সঙ্গে ভোটের বিষয়ে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, পদে পদে যে চ্যালেঞ্জ ফেস করতে হয়; কমিটমেন্ট সবাইকে এগিয়ে নেবে। এখানে আমাদের কমিটমেন্টে কোনো ঘাটতি নাই। আমরা ঠিক জাতীয় নির্বাচন যেভাবে করেছি; তার চাইতে বেটার হবে, খারাপ হবে না। আমরা চাইব আরো বেটার করার জন্য। সুতরাং ওই স্ট্যান্ডার্ড তো থাকবেই।

ইসি কর্মকর্তারা জানান, ইউপি, পৌর, উপজেলা, সিটি নির্বাচনের মধ্যে ধাপে ধাপে অক্টোবর থেকে ভোট শুরুর পরিকল্পনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন কবে হবে, দিনক্ষণ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। বর্তমানে ভোটার তালিকা প্রস্তুতি ও আইন-বিধি সংস্কারের কাজ চলছে।

সিইসি বলেন, স্কুল-কলেজের শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হয়ে থাকেন, আবার ভোটকেন্দ্র থাকে শিক্ষাপ্রতিষ্ঠানে। সেই কারণে পাবলিক পরীক্ষা এবং আবহাওয়া, বন্যা, পূজা- সবকিছু বিবেচনায় নিয়ে ভোটের সময় ঠিক করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

ট্রাম্পের ছেলের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App