×

শেষের পাতা

সংবর্ধনায় সিক্ত কাউন্সিলর রহিমা রহমান

Icon

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংবর্ধনায় সিক্ত কাউন্সিলর রহিমা রহমান

যুক্তরাজ্যের লন্ডনের নিউহামে ঐতিহাসিক পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়া এবং নিউহামের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি চেয়ার ও ফার্স্ট সিটিজেন হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে কাউন্সিলর রহিমা রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় তার নির্বাচনী এলাকার ১ গ্রেঞ্জউড স্ট্রিট এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংবাদিক আজিজুল আম্বিয়া ও শামীমা মিতার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রহিমা রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং কমিউনিটির উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদানের ওপর আলোকপাত করেন সাংবাদিক আজিজুল আম্বিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর ওসমান হাদী, মুজিবুর রহমান জসীম, সাংবাদিক মতিয়ার চৌধুরী, হেলাল হোসেন, হাদী খান, আব্দুল বাছিত, সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী, লুৎফর রহমান ছায়েদ, আব্দুল বাছির , আব্দুল মুকিত এবং শাহ শহীদ আলী। বক্তারা রহিমা রহমানের নেতৃত্ব, সততা ও জনসেবার প্রতি তার অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এসময় বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নোয়াখালী সমিতির পক্ষ থেকে এম ডি সোহাগের নেতৃত্বে এবং শরীয়তপুর সমিতির পক্ষ থেকে হাদী খানসহ সংগঠনের নেতারা কাউন্সিলর রহিমা রহমানকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন তাহসিন ও ফামিয়া। তাদের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন কাউন্সিলর রহিমা রহমান।

বক্তারা বলেন, কাউন্সিলর রহিমা রহমানের এই ঐতিহাসিক অর্জন শুধু নিউহামের জন্যই নয়, বরং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্যও এক গৌরবময় মাইলফলক। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে জনসেবা, নেতৃত্ব এবং মূলধারার রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

বিশ্বকাপে লাল কার্ড দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App