×

শেষের পাতা

১১৫ উপজেলায় বিতরণ হয়নি স্মার্টকার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১১৫ উপজেলায় বিতরণ হয়নি স্মার্টকার্ড

ছবি : সংগৃহীত

দেশে এখন পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পৌঁছেছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) ৪০৪টি নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি। ফলে বিপুলসংখ্যক ভোটার এখনো এই সেবার বাইরে রয়েছেন।

গতকাল বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানান। ইসির তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮টি স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১টি। বিতরণের অপেক্ষায় রয়েছে আরো ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি স্মার্টকার্ড। সে হিসাবে এখন পর্যন্ত মোট বিতরণের হার ৮৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলা বা নির্বাচনী থানায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তবে দেশের ১১৫টি থানা বা উপজেলায় এখনো এ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

এদিকে ইসির সার্ভারে বর্তমানে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

এ হিসাবে এখনো প্রায় সাড়ে ৫ কোটি নিবন্ধিত নাগরিক স্মার্টকার্ড পাননি। যদিও তাদের একটি অংশের কার্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পৌঁছেছে, বাকিদের কার্ড প্রস্তুত ও বিতরণের কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

বক্স অফিসে ব্যর্থ, ইউটিউবে ইতিহাস গড়ল ‘খুনখার’

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

ময়লার স্তূপে মিললো নবজাতকের মরদেহ

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা

দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

বিশ্বকাপে লাল কার্ড দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App