×

শেষের পাতা

‘জুলাই আন্দোলন অবমাননা’

শাওন, মাহি, ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাওন, মাহি, ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন ‘অবমাননার’ অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার অভিযোগটি করা হয় বলে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

ওসি মনিরুজ্জামান বলেন, ওই ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। যেহেতু সাইবার সংক্রান্ত অভিযোগ, তাই সেটি ডিবির সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ বলছে, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী ও কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দেন। সেখানে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।

তারা আবেদনে লিখেছেন, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন বলে দেখা যায়, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মাহিয়া মাহী তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন।

আবেদনে আরো বলা হয়, মাহির বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের ‘হেয় করা হয়েছে’ বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App