×

শেষের পাতা

সেনাবাহিনীর মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেনাবাহিনীর মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবম পদাতিক ডিভিশনের ‘৮ বীর’র এই মহড়া সরকারপ্রধান গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শন করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এসময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা এবং অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল এস এম আসাদুল হক।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটেই পরিদর্শন করেন। এ সময় তাকে কাঁচা রাস্তা, ধানক্ষেত ও জঙ্গল পেরিয়ে সেনা ক্যাম্পে যেতে দেখা যায়। সেখানে গিয়ে সেনা সদস্যদের খাবারের স্বাদও চেখে দেখেন তিনি।

প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।

প্রেস উইং জানায়, তারেক রহমান একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেখেছেন। সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি তাদের সঙ্গে চা পান করেন জানিয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় কাটানোর জন্য উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বিশ্বকাপে শেষ আটের লড়াই, কে কার মুখোমুখি

বিশ্বকাপে শেষ আটের লড়াই, কে কার মুখোমুখি

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

আরো এক দফা কমে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

আরো এক দফা কমে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App