×

শেষের পাতা

হাম সংক্রমণে প্রাণ গেল প্রায় সাড়ে সাতশ শিশুর, ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে ৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাম সংক্রমণে প্রাণ গেল প্রায় সাড়ে সাতশ শিশুর, ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এ রোগের উপসর্গে এবং এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে নিভে গেছে আরো ৪ জনের জীবন। গতকাল বৃহস্পতিবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৬ : হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন ঢাকা আর অপরজন সিলেট বিভাগের। ওই সময়ে নতুন করে আরো ৯৪৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১২৮। ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, গত ১১৭ দিনে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭৪৭ জনে। এদের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের আর হামের উপসর্গ নিয়ে ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৭ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর

বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। আর হাম শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৮ জনের। এছাড়া হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।

ডেঙ্গুতেও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি রোগী ১৯০ : ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের। একই সময়ে ডেঙ্গু নিয়ে ১৯০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯৩ জন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এক জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৭৪৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন; তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪৯ জন ও নারী ২ হাজার ৯৯৭ জন। মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৬৮ জন। আর রোগে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী। গত জুন মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে সর্বোচ্চ ১৩ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছের বাজার

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছের বাজার

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App