×

শেষের পাতা

আমার হারানো সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে

ফেসবুক পোস্টে চিত্রনায়িকা পরীমনির প্রশ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমার হারানো সম্মান  কি রাষ্ট্র ফিরিয়ে দেবে

ফের আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। চার বছর আগে আলোচিত র‌্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস নিয়ে নতুন এ আলোচনার জন্ম। গত শুক্রবার রাতে দেয়া স্ট্যাটাসে এ নায়িকা দাবি করেছেন, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে ও বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল; সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রের কাছে তিনি জানতে চেয়েছেন, তার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দেয়া সম্ভব কি না। অন্যদিকে ওইসময় আলোচিত অভিযানের নেতৃত্বে থাকা র?্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলামও প্রথমবারের মতো জানিয়েছেন, শুরু থেকেই তিনি অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দুই পক্ষের এই বক্তব্যে ২০২১ সালের বহুল আলোচিত ঘটনাটি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে দেয়া দীর্ঘ এক স্ট্যাটাসে

পরীমনি বলেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় ও পরে মিথ্যা ও বানোয়াট মামলায় ২৮ দিন কারাগারে থাকতে হয়। তার দাবি, সেই সময়ের অভিজ্ঞতা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

রাষ্ট্রের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন- আমার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই দিনগুলো কি আর কখনো ফিরিয়ে দেয়া সম্ভব? তিনি আরো বলেন, প্রতিশোধ নয়; ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এমন ঘটনার শিকার না হন, সেটিই তার প্রত্যাশা।

আমি তখনই প্রশ্ন করেছিলাম অপরাধটা কী?

এদিকে গত মঙ্গলবার একটি অনলাইন টকশোতে র?্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম দাবি করেন, অভিযানের নির্দেশ পাওয়ার পরই তিনি তৎকালীন র?্যাব মহাপরিচালকের কাছে জানতে চেয়েছিলেন, পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী। তার ভাষ্য, তাকে জানানো হয়েছিল পরীমনি নাকি বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেন। তবে কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগ তখন দেখানো হয়নি।

খাইরুল ইসলামের স্পষ্ট মন্তব্য-এই অভিযান যৌক্তিক ছিল না

খাইরুল ইসলামের দাবি, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন ও পুরো পরিস্থিতি অস্বাভাবিক ছিল। পরে পরীমনিকে র?্যাব সদর দপ্তরে নেয়া হয়।

তিনি বলেন, পরীমনির বাসা থেকে কিছু মদের বোতল উদ্ধার হলেও শুধু মদ থাকার কারণেই কাউকে গ্রেপ্তার করা যৌক্তিক নয়। কারণ অনেকের ক্ষেত্রেই বৈধ অনুমতি থাকতে পারে। সবশেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি ব্যক্তিগতভাবে এখনো বলব, এটি যৌক্তিক ছিল না।

ফরেনসিকেও উল্লেখযোগ্য তথ্য মেলেনি

খাইরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, পরীমনির মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেয়া হলেও তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। ব্যক্তিগত তথ্য অন্য সংস্থার সঙ্গে ভাগাভাগি নিয়েও তিনি আপত্তি তুলেছিলেন বলে জানান।

মামলার বর্তমান অবস্থা

২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ করা হয়, তার বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলাসহ একই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলাও বিচারাধীন।

উল্লেখ্য, পরীমনি ও খাইরুল ইসলামের সা¤প্রতিক বক্তব্য প্রকাশের পরও তৎকালীন র?্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাদের অবস্থান এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

মন্ত্রীদের সফরে আলোচনায় সিংগাইর, অপূর্ণ উন্নয়নে দীর্ঘশ্বাস!

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

পাঁচদিন পর চালু চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App