×

শেষের পাতা

যুক্তরাষ্ট্রের ভিসা

বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদন ফরমে ব্যবহার করা সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার নিজেদের ওয়েবসাইটে এ বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস সতর্ক করেছে, আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস আরো জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে দেয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই তাতে স্বাক্ষর করে জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য গোপন করা বা ভুল তথ্য দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App