×

শেষের পাতা

একজন গ্রেপ্তার

কনসার্টের টিকেট বিক্রির নামে ‘প্রতারণা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকেট বিক্রির কথা বলে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম বখতিয়ার আবিদ খান (২১)। তিনি ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন।

গতকাল শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স অ্যাকাডেমিতে আগামী ২৪ জুলাই আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনক’। কনসার্টের টিকেট বিক্রির জন্য আয়োজকদের সঙ্গে ‘গেট মাই টিকিট ডট লাইভ’-এর চুক্তি রয়েছে এবং গত ৮ জুলাই থেকে ‘মেইন স্টেজ ইনক’র ফেসবুক পেজে টিকেট বিক্রির প্রচার শুরু হয়।

এর মধ্যে আয়োজকরা দেখতে পান, ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামে একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকেটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকেট বিক্রির বিজ্ঞাপন দেয়া হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, আয়োজকরা গ্রুপটির অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট সরিয়ে নেয়ার বদলে এক লাখ টাকা দাবি করে বলেন, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন দেবেন এবং আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনাম নষ্টের হুমকি দেন।

এ বিষয়ে কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলার তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই বিকালে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

সিআইডি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচয় দিয়েছেন। ‘এ কে আবিদ খান’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করেন বলেও জানিয়েছেন।

গ্রেপ্তারের পর আবিদকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্ত চলছে।

আতিফ আসলামের কনসার্টটি গত বছরের ১৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষ তখন বলেছিল, তারা সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করলেও শেষ মুহূর্তে ‘নিরাপত্তাজনিত কারণে’ এ অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি। এ কনসার্ট ‘উপযুক্ত সময়ে’ আয়োজন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

শ্রমখাতে পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা বাংলাদেশের: শামা ওবায়েদ

শ্রমখাতে পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা বাংলাদেশের: শামা ওবায়েদ

ফারিয়া লন্ডনে, স্পেনে ফারিণ: দেখুন ছবিতে

ফারিয়া লন্ডনে, স্পেনে ফারিণ: দেখুন ছবিতে

২০ লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি

সাইফুজ্জামানের ফ্ল্যাটে অভিযান ২০ লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App