×

শেষের পাতা

ডিএমপির অভিযান

২৪ ঘণ্টায় চার শতাধিক ব্যক্তি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদকসহ চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থানা ও গোয়েন্দা (শাখা)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, গেল ২৪ ঘণ্টায় ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে মামলা হয়েছে ৫৪টি। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগের ২৭, ওয়ারিতে ৮৭, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৫৮ ও মিরপুর থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডিএমপির গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। আর ডিবির সদস্যরা গ্রেপ্তার করেছেন ৪ জনকে।

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিএনজি, টায়ার, গাড়ির ব্যাটারি, ল্যাপটপ, টেবিল ও বিদেশি শাড়ি এবং থ্রি পিস উদ্ধার হয়। পুলিশ কন্ট্রোলরুম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App