র্সবনম্নি ৫,১৩০০০
হজের জন্য তিন প্যাকেজ ঘোষণা করল হাব
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে হজের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে সর্বনি¤œ খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা এবং সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। গত বছরের তুলনায় বেড়েছে হজের খরচ।
গতকাল বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব ২০২৭ সালের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩টি প্যাকেজের মধ্যে একটি বিশেষ, একটি সাধারণ এবং একটি সাশ্রয়ী প্যাকেজ রাখা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী,
প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। প্যাকেজ-২ (সাধারণ)-এর খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।
গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা। আর সাধারণ প্যাকেজের ব্যয় ৫ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ হাজার টাকা বেশি।
সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ঘোষিত ৩টি প্যাকেজের বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও নির্ধারণ করতে পারবে।
হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
এদিকে মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়।
