×

শেষের পাতা

অভিযানে সাড়ে ৬ হাজার মিটার জাল জব্দ

হালদায় অবৈধ মৎস্য শিকারিদের উৎপাত

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হালদায় অবৈধ মৎস্য শিকারিদের উৎপাত

ছবি: সংগৃহীত

দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মৎস্যচোরদের উৎপাতে মা-মাছসহ নানা প্রজাতির মাছ ও ডলফিন রক্ষা করা কষ্টকর হয়ে যাচ্ছে। মাঝেমধ্যে মৎস্য অধিদপ্তর নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ জাল আটক করলেও অবৈধ মাছ নিধনকারীদের আটক করতে পারে না।

তবে এরই মধ্যে হালদা নদীর হাটহাজারী অংশে রাতভর অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে ৬টি অবৈধ চরঘেরা জাল, একটি ভাসা জাল এবং দুটি বড়শি জব্দ করা হয়। জব্দ হওয়া জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ হাজার মিটার, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

গত মঙ্গলবার দিবাগত রাত ৮টা থেকে ২টা পর্যন্ত সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীর খলিফারগোনা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী, হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া এতে অংশ নেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে। হালদা নদীর মৎস্যসম্পদ,

জীববৈচিত্র্য এবং মা-মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় অবৈধ জাল, ধ্বংসাত্মক মাছ ধরার সরঞ্জাম ও মা-মাছ শিকারের বিরুদ্ধে মৎস্য বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App