×

শেষের পাতা

ভোরের কাগজের সাবেক রিপোর্টার রাসেল আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোরের কাগজের সাবেক রিপোর্টার রাসেল আর নেই

ছবি: সংগৃহীত

ভোরের কাগজের সাবেক রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির এই সদস্য গতকাল বুধবার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ক্র্যাব সূত্রে জানা গেছে, গত বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য জাতীয়

হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু হেনা রাসেল সব শেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ ছাড়াও সমকাল ও কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যও ছিলেন। গতকাল বুধবার বিকাল সোয়া ৪টায় ডিআরইউ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দও সমবেদনা জানান রাসেলের মৃত্যুতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App