×

শেষের পাতা

অস্ত্র উদ্ধার

পটিয়ার পাহাড়ি এলাকা থেকে ২ সন্ত্রাসী গ্রেপ্তার

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পটিয়ায় পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, কিছু দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম। গ্রেপ্তারকৃতরা হলেন- পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে ডিবির একটি দল কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। প্রতিকূল পরিবেশ ও সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত ওই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বিকালে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ৬টি কিরিচ, ৫টি রামদা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর একই ইউনিয়নের ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছ বাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় এলজি উদ্ধার করে ডিবি।

প্রাথমিক তদন্তে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগী, অস্ত্রের উৎস ও সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্তে তদন্ত ও অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App