×

শেষের পাতা

কেরানীগঞ্জে গ্রেপ্তার ৪

দুই বছর ধরেই গোপনে চলে ইয়াবা উৎপাদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার কেরানীগঞ্জে গোপনে ইয়াবা উৎপাদনের একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাব। ওই কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল, উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও আগে থেকেই প্রস্তুত করে রাখা মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দুই বছর ধরে ইয়াবা উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। অভিযানে ১ হাজার ৯৬৮টি ইয়াবা, ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো কয়েকটি সম্ভাব্য কারখানার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। ব্রিফিংয়ে মোহা. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানী ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের গোপন উৎপাদনকেন্দ্রের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরো জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App