×

শেষের পাতা

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

সিলেটে রেলওয়ের সেবা আধুনিক করার উদ্যোগ

Icon

বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে রেলওয়ের সেবা আধুনিক করার উদ্যোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শনে এসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকার বলেন, সরকার রেল বিভাগকে আরো আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরো স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরো বৃদ্ধি করা যায়, মূলত সেটিই আমি দেখতে এসেছি। গতকাল শনিবার সকালে মন্ত্রী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটের ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং স্টেশনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরো একটি ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স অল্পদিন। আমাদের কিছুটা সময় দিন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেব। পরিদর্শনের সময় তিনি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা, টয়লেটের মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য তার সফরসঙ্গী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

মন্ত্রীর সফরসঙ্গী মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, সিলেট অঞ্চলের রেলওয়েকে আরো আধুনিক ও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান যাচাই করতেই মূলত আজকের এই পরিদর্শন। তিনি জানান, এর আগে মন্ত্রী শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন।

তিনি আরো বলেন, মন্ত্রী মূলত সিলেটের জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সফরে এসেছেন। সেখানে যাওয়ার পথে তিনি বিভিন্ন রেলওয়ে স্টেশন পরিদর্শন করছেন।

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশনের মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শনে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আমাদের রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি জানান, সিলেট বিভাগে সিলেটের পর গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন। এখানে প্রতিদিন হাজারের উপরের পর্যটকের সমাগম হয়। কিন্তু আসন সংখ্যা একেবারে সীমিত। আসন বৃদ্ধি করা জরুরি। তা ছাড়া যাত্রী বিশ্রামাগার মাত্র ২টি- একটি ভিআইপি, একটি সাধারণ। এটি বৃদ্ধি করা ও স্টেশনে আরো বসার ব্রেঞ্চের ব্যবস্থা করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App