×

শেষের পাতা

হামের উপসর্গে আরো ৩ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামের উপসর্গে আরো ৩ জনের প্রাণহানি

দেশে গেল ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। গতকাল শনিবার হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গেই ৩ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে কারোর মৃত্যু হয়নি। মৃত ৩ জন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১২১ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্যউপাত্ত সংরক্ষণ শুরু করে। গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪০ জনের। হামের উপসর্গে ৭৪৪ শিশুর আর হাম শনাক্ত হওয়ার পর ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু হয়নি। একই সময়ে ৩৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৬৯ জন, সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৪৫৮ জন। ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১ হাজার ১৬৯ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

ম্যাচ চলাকালীন ব্রাজিলিয়ান ফুটবলারকে গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App