×

শেষের পাতা

নাবিস্কো বিস্কুটে ওজনে কারচুপি, জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোড়কে লেখা ওজনের তুলনায় কম পণ্য থাকার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী এ জরিমানা করার কথা বলেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গতকাল রবিবার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে কোম্পানির উৎপাদিত বিভিন্ন বিস্কুটের প্যাকেটের ওজন যাচাই করে ভ্রাম্যমাণ আদালত। তাতে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে লেখা ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন লেখা রয়েছে রয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত আইনের পরিপন্থি। ভ্রাম্যমাণ আদালত কোম্পানিটিকে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য বাজারজাত করার নির্দেশনা দিয়েছে।

ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী হাকিম লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা সহায়তা করেন। এ সময় বিএসটিআইয়ে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম) এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচিত সেই মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ

‘ছাগলকাণ্ড’ আলোচিত সেই মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে চরম গ্যাস সংকট, অচল সিএনজি ও বাসাবাড়ির রান্না

নোয়াখালীতে চরম গ্যাস সংকট, অচল সিএনজি ও বাসাবাড়ির রান্না

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রামের জনজীবন ও শিল্প

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রামের জনজীবন ও শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App