×

শেষের পাতা

চট্টগ্রাম বন্দর রক্ষা পেল বড় বিপদ থেকে

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাহাজের স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলী নদীর বন্দরের প্রবেশ পথে বা চ্যানেলে কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে গেছে। জাহাজটি ভাসতে ভাসতে মোহনার বাইরে গিয়ে শেষমেশ নেভাল একাডেমির পাশে চরে গিয়ে আটকা পড়ে। গতকাল সোমবার দুপুর আনুমানিক সোয়া ২টায় এই ঘটনা ঘটে।

মাল্টার পতাকাবাহী ‘সিএনসি ইউরেনাস’ জাহাজটিতে ১ হাজার ২৮২ একক আমদানি পণ্যভর্তি কনটেইনার ছিল, যেটি চীনের শেনজেন বন্দর থেকে এসেছে।

জাহাজে থাকা কয়েক হাজার কোটি টাকা আমদানি পণ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা এখনো জানা যায়নি। তবে জাহাজে থাকা বিদেশি নাবিকরা নিরাপদে আছেন।

চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ দুর্ঘটনার বিষয়ে জানিয়েছেন, ‘সব নাবিক নিরাপদে অক্ষত আছে। বন্দর প্রবেশপথ সচল আছে। তবে জাহাজের মেকানিক্যাল প্রবলেম হয়েছে, তাই আমাদের মেরিন বিভাগের টিম টাগবোট নিয়ে ঘটনাস্থলে আছে। এখন কর্ণফুলী নদীতে ভাটা শুরু হয়েছে। পরবর্তী জোয়ারে পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জাহাজটি প্রবেশপথে আটকে গেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেত। আর দেশের ৯২ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি পরিবহনকারী চট্টগ্রাম বন্দরের এই লাইফলাইন অচল হয়ে যেত। সৌভাগ্যবশত সেই বিপদ থেকে বেঁচে যায় চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভেড়ার জন্য আসছিল। মোহনায় প্রবেশের কিছুদূর গিয়েই জাহাজটির স্টিয়ারিং বিকল হয়ে যায়। সোয়া ২টা থেকে সেটি ভেসে গিয়ে ৪০ মিনিট পর মোহনার পাশে নেভাল একাডেমির পশ্চিম পাশের সাগরে আটকা পড়ে।

সেই সময় ভাটার কারণে পানির গভীরতা কম থাকায় চরে আটকা পড়ে। না হলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

বন্দরের চারটি টাগবোট এবং মেরিন বিভাগের চারজন পাইলট ঘটনাস্থলে গিয়ে জাহাজটির নিরাপদ নোঙর করাতে সাহায্য করেছেন।

তবে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এপিএল-এর কর্মকর্তারাও সাংবাদিকদের তেমন কোনো তথ্য জানাতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App