×

জাতীয়

চিফ প্রসিকিউটর

‘জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে ১ বছরের মধ্যে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

‘জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে ১ বছরের মধ্যে’

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলোর বিচার আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হবে এবং কোনোভাবেই তাড়াহুড়ো করে রায় দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। আরও দ্রুত বিচার শেষ করা সম্ভব হলেও, তাতে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা রয়েছে। সে কারণে আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে ট্রাইব্যুনালে জুলাই-সংশ্লিষ্ট ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচার আগামী এক বছরের মধ্যে শেষ করতে প্রসিকিউশন কাজ করছে। একই সঙ্গে সম্ভাব্য আপিল শুনানির প্রস্তুতিও এগিয়ে চলছে।

আরো পড়ুন: লংমার্চসহ জামায়াত জোটের নতুন কর্মসূচি ঘোষণা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তিনি কোথায় বক্তব্য দিচ্ছেন বা দিচ্ছেন না, তা ট্রাইব্যুনালের বিবেচ্য নয়। আদালতের রায় কার্যকর করতে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়াই ট্রাইব্যুনালের দায়িত্ব। তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হলে রায় বাস্তবায়নে বিলম্ব হতে পারে।

বিচারপ্রক্রিয়ায় বাছাই করে আসামি করা হচ্ছে—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করেন এবং প্রসিকিউশন তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। তদন্তে কোনো ঘাটতি বা অসঙ্গতি পাওয়া গেলে তা পুনঃতদন্তের জন্য সংশ্লিষ্টদের কাছে ফেরত পাঠানো হয়।

তিনি আরও বলেন, কারও কাছে এমন ধারণা থাকতে পারে যে ইচ্ছামতো আসামি করা হচ্ছে, কিন্তু বাস্তবতার সঙ্গে এ ধরনের ধারণার কোনো মিল নেই।

চিফ প্রসিকিউটর জানান, সারা দেশে জুলাই-সংশ্লিষ্ট ৫০৯টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। যেসব ঘটনার তদন্ত শেষ হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য উপস্থাপন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App