×

ক্যাম্পাস

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

ছবি : সংগৃহীত

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশিবির। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও আহতদের সম্মাননা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কর্মসূচিকে সামনে রেখে দুপুর পৌনে ১টার দিকে কলেজের গ্যালারি-২-এর সামনে পোস্টার লাগানোর সময় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

ছাত্রশিবিরের দাবি, হামলায় শাখার অফিস সম্পাদক আব্দুল মালেক গুরুতর আহত হন। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ অভিযোগ করে বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালালে অন্তত ২০ জন আহত হন।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের আবাসিক হল এলাকায় অবস্থান নেন। পরে তারা অডিটোরিয়ামে কিছুক্ষণ অবস্থান করার পর কলেজের মূল ফটকের সামনে আবারও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর লাঠিসোঁটা হাতে ছাত্রদলের নেতাকর্মীদের কলেজের মূল ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়।

অন্যদিকে, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন অভিযোগ করে বলেন, সকালে ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সাধারণ শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেন, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং ছাত্রশিবিরের রাজনীতি প্রতিহত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

‘বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার’

‘বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার’

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের দগ্ধ ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App