×

নাটক

‘বড় ছেলে’র পর এবার আসছে ‘ছোট ছেলে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

‘বড় ছেলে’র পর এবার আসছে ‘ছোট ছেলে’

ছবি: সংগৃহীত

এক সময় দর্শকের চোখ ভিজিয়েছিল ‘বড় ছেলে’। প্রায় এক দশক পর সেই নামের আবহ মনে করিয়ে এবার আসছে ‘ছোট ছেলে’। তবে এটি আগের নাটকের ধারাবাহিকতা নয়, বরং নতুন গল্প, নতুন নির্মাতা ও নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের আবেগঘন এক আয়োজন।

২০১৭ সালের এ নাটক দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে অপূর্ব ও মেহজাবীনের অভিনয়ে ভিজেছিল দর্শকের চোখ। ইউটিউবে গড়েছিল একের পর এক রেকর্ড।

প্রায় এক দশক পর এবার নাটকে আসছে ‘ছোট ছেলে’। না আগের নির্মাতা-শিল্পীদের কাজ নয় এটি। ‘ছোট ছেলে’ বানিয়েছেন আনিসুর রহমান রাজিব, রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। বৃহস্পতিবার ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। আর এ নাটকের মাধ্যমেই যাত্রা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।

ছবি: 'ছোট ছেলে' নাটকের দৃশ্যে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল

‘ছোট ছেলে’র কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও একঝাঁক অভিনয়শিল্পীকে।

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘খুবই আবেগঘন একটি পারিবারিক গল্প এটি। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, সান ড্রামার যাত্রার প্রথম নাটক হিসেবে এটি দর্শকদের ভালো লাগবে।’

সুনেরাহ বিনতে কামাল বলেন, “আমি সবসময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে ভালো লাগছে।”

সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নাটক নির্মাণ নয়, বরং দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত নাটক, শর্টফিল্ম, ওয়েব কনটেন্ট ও বৈচিত্র্যময় ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App