×

শেষের পাতা

ভারতীয় হাইকমিশন

রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংগীত ও কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গত বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই উপলক্ষে ‘ইতি রবিস্মরণে’ শীর্ষক একটি সংগীত ও কবিতা সন্ধ্যা আয়োজন করে।

গতকাল শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ইতি রবিস্মরণে অনুষ্ঠানের আগে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রখ্যাত শিল্পী স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম পোলাকের পরিবেশনায় সমৃদ্ধ এই অনুষ্ঠানটি গুরুদেবের

চিরন্তন সাহিত্যিক ও সাংস্কৃতিক পরম্পরাকে উদযাপন করে, যা সীমান্তের গণ্ডি পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

প্রসঙ্গত; ২০২৬ সালের ২২ শ্রাবণ অর্থাৎ ৬ আগস্ট ২০২৬ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি কবিগুরুর ৮৫তম প্রয়াণ দিবস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App