×

পর্যটন

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

নাটোরের ইতিহাস ও ঐতিহ্যকে শুধু দেশের মানুষের কাছে নয়, সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, নাটোরের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। তবে এ কাজ দ্রুত করা সম্ভব নয় বলেও জানান তিনি।

শনিবার সকালে নাটোর শহরের বঙ্গজ্বল এলাকায় রানী ভবানী রাজবাড়ী পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী। আফরোজা খানম রিতা বলেন, ‘নাটোর অনেক ঐতিহ্যভরা একটি জেলা। আমরা যারা যে মন্ত্রণালয়ে আছি, আমরা একটি টিম হয়ে এখানে এসেছি। নাটোরের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। শুধু বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিতে পারি, সেইভাবে আমরা একটি পরিকল্পনা করব। কিন্তু তা এত তাড়াতাড়ি হবে না।’

তিনি আরও বলেন, ‘নাটোরকে ঐতিহ্যবাহী জেলা হিসেবে যাতে আপনারা নিজেদের অবস্থান বিশ্বের দরবারে তুলে ধরতে পারেন, সেভাবে আমরা কাজ করব।’

ছবি: ভোরের কাগজ

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামিমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App