×

শেষের পাতা

মুখ থুবড়ে পড়ছে পোশাক খাত, বন্ধ হচ্ছে কারখানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ধাক্কা খাচ্ছে দেশের পোশাক শিল্প। উৎপাদন ব্যাহত হওয়ায় টিকে থাকা নিয়েই শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। তারা বলছেন, দ্রুত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত না হলে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা; কর্মহীন হতে পারেন হাজারো শ্রমিক, যার বড় প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।

দেশের প্রধান রপ্তানিমুখী খাতের সঙ্গে সংশ্লিষ্ট টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বিজিএমইএ-এর তথ্যমতে, গ্যাসের চাপ কম থাকায় বন্ধ হয়েছে অনেক কারখানা। প্রয়োজনীয় ৮ পিএসআই চাপের জায়গায় মিলছে মাত্র ২ পিএসআই; তাই টিকে থাকার ঝুঁকিতে এখন বহু কারখানা। উৎপাদন সচল রাখতে ডিজেল বা এলপিজি ব্যবহার করে জেনারেটর চালানোয় বাড়ছে উৎপাদন ব্যয়। কিন্তু ক্রেতাদের বেঁধে দেয়া দাম ও ব্যাংক ঋণের সুদের চাপে লোকসান বয়ে বেড়াতে হচ্ছে উদ্যোক্তাদের।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, বর্তমান পরিস্থিতি পুরো খাতকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে। এলএনজি টার্মিনাল বাড়িয়ে গ্যাস সংকট মোকাবিলা করার পরামর্শ তাদের। বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ইতোমধ্যেই আমাদের ‘ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি’ ৩০ থেকে ৪০ শতাংশ ‘লেস ক্যাপাসিটিতে অপারেট’ করছে। তারপরে এই এফএসআরইউ একবার মেইনটেন্যান্সের জন্য বন্ধ থাকে, একবার অ্যাক্সিডেন্টের জন্য বন্ধ থাকে, আবার আরেকবার প্রাকৃতিক কারণে বন্ধ থাকে। ‘ইন্টারনাল চ্যালেঞ্জ’ তো আমাদের হলো বড় আশঙ্কার বিষয়।

এদিকে বুধবার থেকে শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ খাতে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতদিন বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ দেয়া হতো ৭০ কোটি ঘনফুটের কম। সেখানে বুধবার থেকে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৯০ কোটি ঘনফুট। তবে সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিভাগ সেই গ্যাস নিতে পারেনি। তিতাস, বাখরাবাদ এবং কর্ণফুলীর কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দিতে গিয়ে দেশের শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিতাসের একজন কর্মকর্তা জানান, শুধু তিতাস এলাকায় সাড়ে ৪ হাজারের মতো শিল্পপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে বুধবার ৩ হাজারের বেশি গ্যাসের কারণে পুরোদমে উৎপাদন করতে পারেনি। এই পরিস্থিতি আজ আরো খারাপ হতে পারে। কারণ সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। বুধবার সারা দেশে গ্যাস সরবরাহ দেয়া হয়েছে ২০৯ কোটি ঘনফুটের

মতো। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৮৮ থেকে ৯০ কোটি ঘনফুট, শিল্প খাতে ৮০ কোটি (আগে ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট দেয়া হতো), সার খাতে ১৪ কোটি, অন্যান্য খাতে ২৬ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App