×

আন্তর্জাতিক

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ধাপে ধাপে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে মিয়ানমারের সামরিক-সমর্থিত সরকার। তবে প্রত্যাবাসন শুরুর আগে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হওয়ার শর্ত দিয়েছে দেশটি।

শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা সংকট নবম বছরে প্রবেশের প্রেক্ষাপটে এমন ঘোষণা এলো।

যাচাই শেষে ৩ লাখের বেশি রোহিঙ্গা

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা থেকে গত ৩১ জুলাই পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের নিবন্ধিত সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে নেপিদো।

আরও পড়ুন: বি. চৌধুরীর সঙ্গে কেন বনিবনা হয়নি, জানালেন অলি

তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। আর ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের তালিকাভুক্ত করা হয়েছে।

মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে যাচাইয়ে সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত রোহিঙ্গাদের ধাপে ধাপে ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

প্রত্যাবাসনে নিরাপত্তাই বড় শর্ত

মিয়ানমার বলছে, ২০১৮ সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত দুই বছর মেয়াদি দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে ২০২১ সালের রাজনৈতিক পরিবর্তন এবং পরবর্তী অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

বিশেষ করে রাখাইন রাজ্যে আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের কারণে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে প্রত্যাবাসন শুরুর জন্য নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে মিয়ানমার।

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা

২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের শিবিরগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

আরও পড়ুন: পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

রোহিঙ্গাদের ওপর চালানো ওই সামরিক অভিযানকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অংশ ‘জাতিগত নির্মূল’ ও ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্বাধীন জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদের অবৈধ অভিবাসী হিসেবে উল্লেখ করে আসছে।

কমছে আন্তর্জাতিক সহায়তা, বাড়ছে অনিশ্চয়তা

রোহিঙ্গা শিবিরগুলোতে আন্তর্জাতিক সহায়তা ক্রমেই কমে আসায় খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ নিয়ে সংকট বাড়ছে। একই সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের কারণে অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে আসছে বাংলাদেশ।

মালয়েশিয়ার ঘোষণার পর নতুন বার্তা

এর আগে জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, তার দেশে অবস্থানরত প্রায় ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হয়েছে। তবে পরে মিয়ানমারের পররাষ্ট্র দপ্তর বিষয়টি অস্বীকার করে জানায়, এটি আটককেন্দ্রে থাকা নিবন্ধিত ব্যক্তিদের ফেরত নেওয়ার প্রসঙ্গ; নতুন করে রোহিঙ্গা গ্রহণের কোনো ঘোষণা নয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

পরবর্তী সময়ে আনোয়ার ইব্রাহিম আরও জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে নেপিদো সম্মত হয়েছে। তার মতে, আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এ অগ্রগতি এসেছে। তবে এ ধরনের সংকট সমাধানে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

মিয়ানমারের সর্বশেষ বিবৃতিতে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার তথ্য প্রত্যাবাসন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস্তবে প্রত্যাবাসন শুরু হবে না- মিয়ানমারের বক্তব্যে এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

গ্যাসসংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী

গ্যাসসংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী

হাসপাতালের ‘সিন্ডিকেট’ নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসপাতালের ‘সিন্ডিকেট’ নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App