×

নাটক

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


আরও পড়ুন: ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

ওসি জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পায়। বর্তমানে তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। 


পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক, মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন রিধিকা। বিভিন্ন সময় নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি প্রকাশ করতেন তিনি। গত ৩০ জুলাই তাঁর সর্বশেষ পোস্ট দেখা যায়। এরপর আর নতুন কোনো পোস্ট দেননি। তবে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমকে তদন্তের অংশ হিসেবে কীভাবে দেখা হচ্ছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।


মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

গ্যাসসংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী

গ্যাসসংকট কাটাতে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App