×

শেষের পাতা

ঢাকায় শুরু হলো সিঙ্গাপুর-বাংলাদেশ চিত্রকলার প্রদর্শনী ‘ব্রিজিং হরাইজনস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্প-সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে সিঙ্গাপুর-বাংলাদেশ চিত্রকলা প্রদর্শনী ‘ব্রিজিং হরাইজনস : প্রকৃতি, ঐতিহ্য ও উদ্ভাবনের এক চাক্ষুষ সংলাপ’।

ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশন ও ‘অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা’ যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি গতকাল শুক্রবার বিকালে ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ অব অ্যাফেয়ার্স মিচেল লি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো। প্রদর্শনীটি কিউরেট করেছেন হারুন অর রশীদ টুটুল, সহযোগী অধ্যাপক, চারুকলা অনুষদ,

ঢাকা বিশ্ববিদ্যালয়। তার কিউরেশনে প্রদর্শনীতে প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবন ও অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের মতো বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে।

মিচেল লি দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, শিল্প কূটনীতির পরিপূরক হিসেবে কাজ করে। এটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং এমন সম্পর্ক গড়ে তোলে, যা আনুষ্ঠানিক যোগাযোগের পরও দীর্ঘস্থায়ী হয়। ২০২৭ সালে সিঙ্গাপুর ও বাংলাদেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্রদর্শনী এমন একটি অংশীদারত্বের প্রতিফলন ঘটায়, যা কেবল শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত নয়, বরং প্রাণবন্ত পারস্পরিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের প্রতি অভিন্ন অঙ্গীকারের ওপরও প্রতিষ্ঠিত।

প্রদর্শনীতে সিঙ্গাপুরের একটি বিশেষ শিল্পসংগ্রহের পাশাপাশি বাংলাদেশের ১৪ জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত ৬ জন তরুণ ও উদীয়মান বাংলাদেশি শিল্পীর শিল্পকর্মও প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত শিল্পধারা ও সমকালীন শিল্পচর্চার মধ্যে একটি গতিশীল দৃশ্যভাষিক সংলাপ তৈরি হয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে প্রকৃতি, ঐতিহ্য ও সমকালীন উদ্ভাবনের নানা দিক শিল্পের ভাষায় তুলে ধরা হবে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্পীদের সৃজনশীল ভাবনা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটি চাক্ষুষ সংলাপ তৈরিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রদর্শনীটি ১৯ আগস্ট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি পরিদর্শন করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App