×

শেষের পাতা

ডিএমপির অভিযান

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময় ৪৯টি মামলা করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫০ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ২টি বিদেশি পিস্তল,

৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১টি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও ৭টি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App