×

সিলেট

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

ফাইল ছবি

সিলেটে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিন নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ার পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবেও হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। এতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সিলেট বিভাগের হাসপাতালগুলো।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৭ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে। এর মধ্যে সিলেটে ৩১১, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনকে রুবেলা রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৩৮ জনের মধ্যে ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৬৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন নর্থ ইস্ট হাসপাতালে, ছয়জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ১২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৩২৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন ভর্তি রয়েছেন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একদিনে ১৩৮ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং বর্তমানে ৩২৮ জনের চিকিৎসাধীন থাকার তথ্য সিলেটের স্বাস্থ্যসেবায় বাড়তি চাপের চিত্র তুলে ধরছে। বিশেষ করে বিভাগের দুটি প্রধান চিকিৎসাকেন্দ্র—শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে—মোট ২৫৮ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগে চলতি বছর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৩০ জন এবং নিশ্চিত হাম রোগে ছয়জন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App