×

শেষের পাতা

‘অপরাধ’ শোক দিবস পালন, মামলা সন্ত্রাসবিরোধী আইনে

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাদের ‘অপরাধ’ জাতীয় শোক দিবস পালন। কিন্তু মামলা হলো সন্ত্রাসবিরোধী আইনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত দিবসে দোয়া-মাহফিলে জড়ো হওয়ায় চট্টগ্রামের ১৫ আইনজীবীকে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে থানাহাজতে ঢুকিয়ে দিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রবিবার আদালতে হাজির করে আরো জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডও চেয়েছিল পুলিশ। আদালত ১৫ জনের মধ্যে ৫ নারী আইনজীবীকে জামিন দেন। তবে ১০ পুরুষ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আইনজীবীদের এভাবে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গতকাল রবিবার চট্টগ্রামের আদালতে এমন অভিযোগ তুলেছেন চট্টগ্রামের আইনজীবীরাই। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে আইনজীবীদের মধ্যে।

আদালত সূত্রে জানা গেছে, রবিবার এই ১৫ আইনজীবীকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করে পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারিসহ অন্তত শতাধিক আইনজীবী উপস্থিত হয়ে পুলিশের আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন জানান। তবে ম্যাজিস্ট্রেট আদালতে এই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন দেয়া এখতিয়ার না থাকায় আদালত শুধু ৫ নারী আইনজীবীকে বিশেষ বিবেচনায় জামিন দিয়েছেন। অন্য ১০ পুরুষ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, ‘মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসার নিচে ১৫ আগস্ট পালনে তারা জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। পরে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে

পাঠানো হয়েছে।’

জানা গেছে, গ্রেপ্তারকৃত আইনজীবীরা হলেন- ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন, যীশু রায় চৌধুরী, উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।

এদের মধ্যে যীশু রায় চৌধুরী সাংবাদিকতা পেশায়ও আছেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।

তবে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক পরিচয় জানানো হয়েছে সিএমপির পক্ষ থেকে। এরা হলেন- ১.অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য, ২. মো. ইস্কান্দার মির্জা- হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, ৩. শুভ আইচ- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক, ৪. কামেলা খানম রুপা- চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, ৫. সুজলা অন্তরা- চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক, ৬. শারমিনা ইয়াসমিন নিশু- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদকসহ সদস্য।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ডবলমুরিং থানাধীন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নারীসহ মোট ১৫ জন আটক। এই সংক্রান্তে ডবলমুরিং থানার মামলা নম্বর ১২ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App