×

শেষের পাতা

৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেখানে ইতোমধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে; সেখানে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের এখনো লিখিত পরীক্ষা শেষ হয়নি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা লিখিত পরীক্ষাগুলো আগামী ২০ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। তবে এরই মধ্যে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে। চলতি মাসে অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি উপকমিটির সভায় এসব পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়

গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় শুরু হবে। এটি চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সময়সূচি অনুযায়ী ‘আইবিএ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর, ‘চারুকলা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর ও ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি’র ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্ভর দুপুর ১২টা থেকে থেকে অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। এটি চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি। এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভ্যাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, রাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (মানবিক) দিয়ে শুরুর সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। ভর্তি উপকমিটি ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এই ৭ শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App