×

শেষের পাতা

শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

Icon

বাবুল আকতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনা লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত শুক্রবার গোপালগঞ্জে জেলায় অভিযান চালিয়ে মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করে র‌্যাব। গতকাল শনিবার সকলে র‌্যাব-৬-এর সভাকক্ষে এক প্রেস ব্রিফিংএ সিও লেফটেন্যান্ট

কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লবণচরা থানার হরিণটানার আশিবিঘা বালুর মাঠে পরপর দুইটি হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকাণ্ড দুইটি ছিল পরস্পর প্রতিশোধ পরায়ণ। টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি গ্রেপ্তারের পর র‌্যারেব কাছে এমন তথ্য দিয়েছে। এর আগে গত শুক্রবার গোপালগঞ্জ সদও থানার মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলামিন হাসান সাইফি, ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবে গ্রেপ্তার করা হয়। পরে সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৬-এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, টুটপাড়া, হরিণটান ও লবণচরা এলাকার মাদক কারবারি নিয়ন্ত্রণ করে খুলনার শীর্ষ দুই সন্ত্রাসী বাহিনী। টুটপাড়ার সন্ত্রাসী সাইফি গ্রেনেড বাবুর সহযোগী হয়ে কাজ করে। অপরদিকে রফিক নগরীর অপর শীষ সন্ত্রাসী পলাশ-রোহন বাহিনীর হয়ে উল্লিখিত এলাকায় মাদকের কারবার করে। তাদের দ্ব›দ্ব দীর্ঘ দিনের।

১৯ আগস্ট বিকালে মাথার চুল কেটে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল নাজমুল। রফিক বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয়। এরপর ভিডিও কলে রেখে ভিকটিমকে কোপ দেয়। এর প্রতিশোধ নিতে সাইফি ও দলের ১৫-১৬ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে লবণচরা থানার হরিণটানা আশিবিঘা এলাকায় যায়। এ সময় বিরোধী পক্ষের সদস্য মনজুরুলকে সামনে পেলে বাবার সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে নাজমুলকে হত্যা করে আশিবিঘা এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করে। ঘটনার দিন স্থানীয়দের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। সাইফিকে গ্রেপ্তারের পর রাতে তার দেয়া তথ্য অনুযায়ি বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শটগান, শটগানের গুলি, পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার সাইফি গ্রেনেড বাবুর একান্ত সহযোগী কাউয়া মিরাজের নির্দেশনায় এলাকায় সন্ত্রাসী কার্যকালাপ করে থাকে। তার বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলার সন্ধান পাওয়া গেছে।

খুলনা বটিয়াঘাটা কাজীবাছা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

খুলনার বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রিয়াদুল ইসলাম নামে আট বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উপজেলার তেতুলতলার চর থেকে উদ্ধার করা হয়। মৃত শিশুটি যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের শিমুল মোল্লার ছেলে।

বটিঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার তেতুলতলা চরে যায়। ৮ বছরের একটি শিশুর মরদেহ চরে বেঁধে রয়েছে। তার শরীরে কোনো আঘাতে চিহ্ন না থাকলেও বাম হাতের কোনুইতে আঘাতে চিহ্ন দেখা গেছে। পরবর্তীতে বিষয়টি নৌপুলিশকে জানান হলে তারা ঘটনাস্থলে আসে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, মৃত শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়ার শিমুল মোল্লার ছেলে সে। নানা বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণপুর গ্রামে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের পড়াশুনা করত। গত ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে ভাসতে ভাসতে লাশটি এখানে চলে আসে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App