×

শেষের পাতা

সৌদিতে আগুনে মৃত্যু

আত্রাইয়ে শায়িত সাত রেমিট্যান্স যোদ্ধা

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে এই সাত রেমিট্যান্স যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছায় গত বৃহস্পতিবার বিকালে। তাদের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে আনা হয়। প্রিয়জনদের নিথর দেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজায় নওগাঁ-৬

(আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ওসি মাহবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্বজনরা নিজ নিজ গ্রামে নিয়ে তাদের দাফন সম্পন্ন করেন।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। ভবিষ্যতে তাদের সরকারের পক্ষ থেকে আরো সহায়তা করা হবে। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত বাকিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সৌদি দূতাবাস থেকে শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন- আত্রাইয়ের উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বসতঘর পুড়ে ছাই, ঘরহারা ১২ পরিবারের আতঙ্কে বসবাস

বসতঘর পুড়ে ছাই, ঘরহারা ১২ পরিবারের আতঙ্কে বসবাস

মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

মদ্যপানের পর মারামারি, যুবকের মৃত্যু

রফাদফার অভিযোগ মদ্যপানের পর মারামারি, যুবকের মৃত্যু

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App