×

খবর

বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ও মিসরের মধ্যে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

গতকাল বৃহস্পতিবার তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন তিনি।

রাষ্ট্রদূত ওমর বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, সাক্ষাৎকালে গণমাধ্যম ব্যবস্থাপনা, ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দুই দেশের গণমাধ্যম-সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এ সময় তথ্যমন্ত্রী ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, অপতথ্য প্রতিরোধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App