×

খবর

ইউপি চেয়ারম্যান

শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে রুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে রুল

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল জারির তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

জারি করা রুলে হাইকোর্ট জানতে চেয়েছেন, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ধারা ২৬-এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

রুলের পর বিষয়টি নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণের প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

হামের দাপটে উদ্বেগ বাড়ছে সিলেটে, হাসপাতালে রোগীর চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App