×

খবর

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌ-প্রধান মিসবাহ উল আজীম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌ-প্রধান মিসবাহ উল আজীম

ছবি: ভোরের কাগজ

নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনীপ্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরবর্তী সময়ে তিনি নৌসদর দপ্তরে যান। সেখানে পৌঁছলে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ তাকে অভ্যর্থনা জানান।

এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন করেন। অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মিসবাহ উল আজীম গত বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমাসহ সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ব্লæ ওয়াটার নেভি হিসেবে গড়ে তুলতে নৌবাহিনীপ্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রæতিবদ্ধ। নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার, রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রæতিবদ্ধ নৌবাহিনীপ্রধান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App