×

খবর

নিখোঁজের ৩ দিন পর উদ্ধার হলো মাটি চাপা লাশ

Icon

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর উদ্ধার হলো মাটি চাপা লাশ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর অলিউর রহমান ওরফে অলি (২৪) নামের এক অটোরিকশাচালকের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। অলিউর পূর্ব বাড্ডার জোড়াখাম্বা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামে। তিনি মৃত আসাদ মিয়ার ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

অলিউরের খালাতো ভাই রুবেল মিয়া বলেন, গত মঙ্গলবার থেকে অলিউর নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার অটোরিকশাটি উদ্ধার হলেও তিনি নিখোঁজ ছিলেন। গত বুধবার পূর্ব বাড্ডার বালুর মাঠ এলাকায় ময়লার স্তূপের পাশে অলিউরের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল ও রক্তমাখা একটি পাঞ্জাবি পাওয়া যায়। পরে বিষয়টি বাড্ডা থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে পুলিশ উলারটেক এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে পলিথিনে মোড়ানো ও মাটি চাপা দেয়া অবস্থায় অলিউরের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অলিউরের মাথার পেছনে, বাম কানের নিচে ও মাথার খুলিতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একটি ফুলহাতা শার্ট দিয়ে তার মুখ শক্ত করে বাঁধা ছিল। রুবেল মিয়ার ভাষ্য, অলিউরের এক বন্ধু জাহিদ কাপড়ের ব্যবসা করেন। কয়েক মাস আগে অলিউর তার মা নাজমা বেগমের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে জাহিদকে দিয়েছিলেন। পরে টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরিবারের ধারণা, সেই বিরোধের জেরেই অলিউরকে হত্যা করা হয়ে থাকতে পারে। এসআই মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাপয়সা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রæতার জেরে অলিউরকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App