×

খেলা

কিউইদের হারিয়ে তিনে উঠল লঙ্কানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিউইদের হারিয়ে তিনে উঠল লঙ্কানরা

ছবি: সংগৃহীত

বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার ঘূর্ণিতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের জয়ের পথে একমাত্র বাধা হয়ে থাকা রাচিন রবীন্দ্রকে শুরুতেই তুলে নিয়ে জয় নিশ্চিত করেন এই তরুণ। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন জয়াসুরিয়া। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় লাফ দিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

গল টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন শ্রীলঙ্কার ২ উইকেট এবং নিউজিল্যান্ডের দরকার ছিল ৬৮ রান। স্বাগতিকদের দেয়া ২৭৫ রানের টার্গেটে দিনশেষে ৮ উইকেটে ২০৭ রান করেছিল নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের ভরসা হিসেবে ৯১ রানে অপরাজিত ছিলেন ব্যাটার রাচিন রবীন্দ্র। কিন্তু গতকাল টেস্টের শেষ দিন মাত্র ৪ রান যোগ করেই ২১১ রানে অলআউট হয় কিউইরা। দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রবীন্দ্রকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন জয়াসুরিয়া। ৯টি চার ও ১টি ছক্কায় ১৬৮ বলে ৯২ রান করেন রবীন্দ্র। এক ওভার পর নিউজিল্যান্ডের শেষ ব্যাটার উইলিয়াম ও’রুর্ককে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন জয়াসুরিয়া। ও’রুর্ককে রানের খাতা খুলতে দেয়ার আগেই ফিরিয়ে দিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তিনি। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন জয়াসুরিয়া। ৬৮ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যাচে ২০৪ রানে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার ম্যাচসেরা হন জয়াসুরিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পর কিউইদের বিপক্ষেও সিরিজে এগিয়ে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাথিউসরা। ৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট আছে লঙ্কানদের। চতুর্থ স্থানে নেমে গিয়ে ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে নিউজিল্যান্ডের। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৪২ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের। তালিকার শীর্ষে ভারত ৭১ দশমিক ৬৭ শতাংশ জয়ের হার এবং ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশের জয়ের হার বাংলাদেশ ৩৯ দশমিক ২৯ শতাংশ। আগামী ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড।

এর আগে প্রথম ইনিংসে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরির ওপর ভর করে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে টম লাথাম ও উইলিয়ামসনের জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথেই ছুটছিল কিউইরা। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩৪০ রানই করতে পারে তারা। লিড পায় ৩৫ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার করুনারতেœ, চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের তিন ফিফটিতে ভালো শুরু পাওয়ার পরও মাত্র ৩০৩ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। এজাজ প্যাটেল সর্বোচ্চ ৬টি উইকেট নেন। ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভন কনওয়েকে হারায় কিউইরা। এরপর লাথামের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন। প্রবাথ জয়াসুরিয়ার বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩০ রান। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম।

২৮ রান করে লঙ্কান অধিনায়ক সিলভার বলে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ৮ রানে ড্যারেল মিচেল ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। সেখান থেকে রাচিনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন টম ব্লান্ডেল। কিন্তু দলীয় ১৫২ রানে ভাঙে তাদের ৫৬ রানের জুটি। ৩০ রান করে জয়াসুরিয়ার বলে ফেরেন তিনি। এরপর গেøন ফিলিপস ও মিচেল স্যান্টনারও ফিরে গেলে ফের চাপে পড়ে কিউইরা।

কিন্তু একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন রাচিন। তাকে যোগ্য সঙ্গ দিতে না পারায় পরাজয় নিশ্চিত হয় কিউইদের। এই টেস্ট সিরিজের মাধ্যমেই দুদলের ফাইনালে খেলা বা না খেলা অনেকটা নির্ভর করছে। সিরিজের দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হবে গলে, শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App